সিরাজগঞ্জের কামারখন্দে নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ বন্ধুর রাফিন (১৫) একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঝাটিবেলাই গ্রামে ফুলজোর নদী থেকে লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকেল ৩টার দিকে গোসলে নেমে নিখোঁজ হয় তিন বন্ধু।
রাফিন উপজেলার ঝাটিবেলাই গ্রামের বাবলুর ছেলে ও সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুলের নবম শ্রেণির ছাত্র। অপর দুজন হলো- সিরাজগঞ্জ শহরের বাসিন্দা ও একই স্কুলের কৃঞ্চ (১৫) ও সারজিদ (১৫)।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ৬ বন্ধু ফুলজোড় নদীতে গোসলে নামে। বিকেল ৩টা ২৫ মিনিটে নদীতে তিন স্কুলছাত্র নিখোঁজের খবর পেয়ে ঘটনা পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়।
স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যা ৬টায় নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়। রাজশাহী থেকে ডুবুরি দলের সদস্যরা এসে নিখোঁজ অপর দুই স্কুল ছাত্রের লাশ উদ্ধারের চেষ্টা করছেন বলে জানান তিনি।
৫ই আগস্টের ঐক্য কোন অবস্থাতেই ম্লান হতে দেওয়া যাবে না: উপদেষ্টা আদিলুর রহমান