অর্জুনের জীবনে নতুন প্রেম,বিয়ে কবে?

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম

সম্প্রতি বিচ্ছেদ হয়েছে বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও মালাইকা আরোরার। প্রায় ৫ বছর সম্পর্কে থাকার পর এ বিচ্ছেদ ঘটে তাদের। তবে কিছুদিন আগে সাইফ আলী খানের ওপর হামলার পর হাসপাতালে ভর্তি থাকাকালীণ তাকে দেখতে গিয়ে আবারও দেখা হয় অর্জুন ও মালাইকার।

 এ নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে। তারা ভাবছে আবারও এক হতে চলেছে এ তারকা জুটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন কাপুর এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন।

 সাক্ষাৎকারে সিনেমা সংক্রান্ত প্রশ্নের পাশাপাশি বিয়ের পরিকল্পনা জানতে চাওয়া হলে অর্জুন বলেন, ‘এখনও বিয়ে নিয়ে পরিকল্পনা করিনি। তবে তেমন কিছু ভাবলে আমি প্রথমেই সবাইকে জানাবো।’ 

তার কথায়, ‘তবে আজ আমরা যদি শুধু সিনেমা নিয়ে কথা বলি, তাহলে ভালো হয়। ব্যক্তিগত জীবন নিয়ে আমি এর আগে অনেক কথা বলেছি। বাকিদের আমার জীবন নিয়ে কথা বলার সুযোগ দিয়েছি। তবে আপাতত আর জীবন নিয়ে কথা বলতে চাই না।’ 

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরই অর্জুন ঘোষণা করেন তিনি সিঙ্গেল। সেই প্রসঙ্গ টেনে অর্জুনের কাছে জানতে চাওয়া হলে তিনি আরোও বলেন, ‘এসব নিয়ে কথা বলার মতো সময় এখনও আসেনি। আমি আপাতত কাজে মন দিতে চাই। আর কাজ নিয়েই কথা বলতে চাই।’ 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত