স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. তোফাজ্জল হোসেন (টিএইচ) খানের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)। ২০২৪ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরায় নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। পরে উত্তরার ৯ নম্বর সেক্টরে পানির ট্যাঙ্ক সংলগ্ন জামে মসজিদে জানাজা শেষে ১২ নম্বর সেক্টর খালপাড় গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পরিবারের উদ্যোগে কুরআন খতম, কবর জিয়ারত, এতিম ও শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয় স্বজনদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
টিএইচ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক, মিডিয়া সেলের সদস্য ও ইউট্যাবের মহাসচিব ড. মো. মোর্শেদ হাসান খানের বাবা। তার বড় ছেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছোট ছেলে আইনজীবী।
সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন