শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণের উজ্জ্বল নক্ষত্র ও আধুনিক হামদর্দের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার জীবন ও কর্মের নানা দিক নিয়ে প্রকাশিত হয়েছে ‘বাতিঘর’ নামের জীবনীগ্রন্থ। হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে প্রকাশিত গ্রন্থটি সম্পাদনা করেছেন বিভাগের পরিচালক আমিরুল মোমেনীন মানিক।
আর্ট পেপারে মুদ্রিত ১০০ পৃষ্ঠার গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। নতুন উদ্যোক্তারা বিশেষ করে তরুণরা নিজেদের প্রতিষ্ঠিত করতে গ্রন্থটির মাধ্যমে বিপুল অনুপ্রেরণা পেতে পারেন। গ্রন্থটিতে সাতটি প্রবন্ধ আছে। পাশাপাশি রয়েছে হামদর্দকে প্রতিষ্ঠা করার বর্ণাঢ্য কর্মতৎপরতার ফটো অ্যালবাম।
গ্রন্থটি যে কেউ রাজধানীর বাংলা মোটরে হামদর্দের প্রধান কার্যালয়ের (রূপায়ণ ট্রেড সেন্টার, লেবেল ১২), তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তি
