৫০ বছর পর প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী হিসেবে বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে গ্র্যামি জিতে রেকর্ড ভেঙেছেন বিয়ন্সে। গ্র্যামি অ্যাওয়ার্ডস জয়ের একদিন পরই ‘কাউবয় কার্টার ট্যুর ২০২৫’-এর ঘোষণা দিলেন তিনি।
আগামী ২৮ এপ্রিল লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে কনসার্টের মাধ্যমে শুরু হবে এ ট্যুর। একই স্টেডিয়ামে ১, ৪ ও ৭ মে আরও তিনটি শোতে অংশ নেবেন এ তারকা সংগীতশিল্পী। পরে লন্ডন ও প্যারিসসহ আটটি শহরের ২২টি শোতে অংশ নেবেন বিয়ন্সে।
অন্য শোর মধ্যে শিকাগোতে দুটি, ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি এবং ওয়াশিংটন ডিসিতে দুটি শো রয়েছে। আগামী ১০ ও ১১ জুলাই আটলান্টায় শেষ হবে তার ‘কাউবয় কার্টার ট্যুর’। ‘কাউবয় কার্টার ট্যুর ২০২৫’-এর টিকিট বিক্রি শুরু হবে ১৪ ফেব্রুয়ারি, স্থানীয় সময় দুপুর ১২টায় টিকিট মাস্টারের মাধ্যমে। তার আগে বেশ কিছু প্রি-সেলের সুযোগ থাকবে। ৩ ফেব্রুয়ারির আগে সাইন আপ করা বিয়ন্সে.কমের গ্রাহকরা ইমেইলে বিষয়টি জানতে পারবেন। ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় প্রি-সেল শুরু হবে। ভক্তরা এখন ৬ ফেব্রুয়ারি সকাল ৭টায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের শো এবং প্যারিসের শোয়ের জন্য সাইন আপ করতে পারবেন।
