মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিক পরিচয় দিয়ে মুদি দোকনদারের অন্যায়ভাবে দোকান ভেঙে অন্যত্র চলে যেতে হুমকি দেওয়ার অপরাধে নারীসহ তিন সাংবাদিক আটক করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ সদর থানার বি/২১ জয়রা এলাকার মৃত নুরুল হকের ছেলে দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি পরিচয়দানকারী সাইফুল ইসলাম শাহিন (৬০), একই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে অনলাইন ক্যাম্পাস প্রতিনিধি লাইলী আক্তার (২৫) ও সদর উপজেলার বালিরটেক এলাকার মোশারফ হোসেনের ছেলে অনলাইন ক্যাম্পাস প্রতিনিধি সুমন আহমেদ (৩২)।
