অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার নয়: ডা. তাহের 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ সরকার নয়। এ জন্য নানা অজুহাতে নির্বাচনকে বিলম্ব করা দেশবিরোধী এবং ৫ আগস্টের চেতনা বিরোধী চক্র হিসেবে এ জাতি গ্রহণ করবে। এতে নির্বাচনকে সুস্থ করার জন্য, পরিবর্তন আনার জন্য কতিপয় সংস্কারের প্রয়োজন।

তিনি বলেন, জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নানা সংস্কারের প্রস্তাব দিয়েছি। সেগুলো দ্রুত সম্পন্ন করতে এটুকু সময়ের প্রয়োজন তার মধ্যে একটি সুস্থ নির্বাচন দিতে হবে। এবার বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। যা জামায়াতে ইসলামের প্রতি মানুষের সেই আস্থা আছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামের আয়োজনে জুলাই-২০২৪ বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, আগমী নির্বাচনে ৫ আগস্টের মতোন জনগণ জাতি বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে যেভাবে ঝাপিয়ে পড়ে সিদ্ধান্ত নিয়েছিল স্বৈরাচারী হাসিনাকে চলে যেতে হবে। কোনো আধিপত্য থাকবে না। এবারের নির্বাচনে আরেকটি সিদ্ধান্ত নিতে হবে। আমরা আদের্শহীন কোনো মানুষকে ভোট দিব না। আমরা দুর্নীতিবাজ, চোরাকারবারি, লুণ্ঠনকারী এবং নৈতিকভাবে অন্তঃপতিত কাউকে ভোট দিব না। আমরা পজিটিভ রাজনীতিকে সয়লাব করি। এ জাতি যদি কোনো ভাবে ঐক্যবদ্ধ হয় তাহলে বিএনপি, জামায়াত ও অন্যকোন দল কিছুই বুঝি না। যে সততার সাথে কাজ করবে আমরা তাকেই ভোট দিব। জামায়াত ও বিএনপি সহ অন্যন দেলের কেউই সৎ নয় এমন কাউকে ভোট দিবে না। বাংলাদেশের সবচেয়ে বেশি ক্রাইসিস দুর্নীতিমুক্ত ন্যায়পরায়ন ব্যক্তির। দুর্নীতিমুক্ত মানুষগুলো নির্বাচনে আসলে এমনিতে চাল ডালের দাম কমে যাবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতাকে যেভাবে একটি রাজনৈতিক গোষ্ঠী হাইজ্যাক করেছিল। তেমনি ২০২৪ সালের ৫ আগস্টের স্বাধীনতাকে হাইজ্যাক করা চেষ্টা চলছে। এ সবকিছুর পেছনে একটি রাজনৈতিক গোষ্ঠী কাজ করছেন। সুতরাং জুলাইয়ের যে বিপ্লব এ ফসলকে গোলায় তুলতে হবে। ফসল হয়েছে, মাঠে ফেলে রাখলে চলবে না। এ জন্য একটি স্লোগান রয়েছে- যুদ্ধ অব্যাহত থাকবে, যুদ্ধ চালিয়ে যেতে হবে। সেটি আজকে আমাদের রূপকথা।
 
ডা. তাহের বলেন, সরকার অনেক কাজে ব্যর্থ হয়েছে। আমরা সরকারকে নানাভাবে পরামর্শ দিচ্ছি। সে অনুযায়ী তারা কোনো কাজ করছেন না।


শহীদ পরিবার, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্খীদের নিয়ে ডা. তাহের বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সারাদেশের ন্যায়ে কুমিল্লায়ও চব্বিশের রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত ‘২য় স্বাধীনতায় শহীদ যারা’ শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন করেন। 

অনুষ্ঠানে মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মা. এটিএম মোহাম্মদ মাছুম, কুমিল্লা অঞ্চল টিম সদস্য আবদুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন।

কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মাহাবুবুর রহমান ও সরকারি সেক্রেটারি কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ মধ্য বক্তব্য রাখেন অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরউদ্দিন আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, আল আমিন হোসাইন, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।

অনুষ্ঠানে শহিদ মাসুম মিয়ার পিতা শাহিন মিয়া, শহিদ হামিদুর রহমানের মাসহ আরো অনেকে স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত