রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমিমুক্ত হবে, বললেন হাসনাত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২ পিএম

রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমিমুক্ত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।

ফেসবুকে স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমিমুক্ত হবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা বুধবার রাত ৯টায় ভাষণ দিবেন বলে জানিয়েছে আওয়ামী লীগ। এর প্রতিবাদের রাত ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের উদ্দেশ্যে যাবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে ফ্যাসিবাদবিরোধী সকল সংগঠন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত