ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আগের সম্পূর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা এবং সমিতি পরিচালনার জন্য মো. মমিনুল ইসলামকে সভাপতি করে তিন সদস্যের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করে দিয়েছেন ঢাকা জেলা সমবায় অফিসার। গত ২ ফেব্রুয়ারি সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩)-এর ২২(২) ধারা মোতাবেক বর্তমান ব্যবস্থাপনা কমিটি (সম্পূর্ণ) ভেঙে দেন ঢাকা জেলা সমবায় অফিসার মোহাম্মাদ সাদ্দাম হোসেন। একই সঙ্গে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩)-এর ২২(৭) ধারা মোতাবেক অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করা হয়। সভাপতি মো. মমিনুল ইসলাম ছাড়া অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির অন্য দুই সদস্য হলেন মো. ফরহাদ হোসেন ও মোশারফ হোসেন। বিজ্ঞপ্তি
×
