নারায়ণগঞ্জ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে অঞ্জু বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী কবির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার দুপুরে ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অঞ্জু ওই এলাকায় জসিম উদ্দিনের মেয়ে।

অঞ্জুর পরিবার জানায়, পারিবারিক কলহের জেরে তাদের দুজনের মধ্যে প্রায় ঝগড়া হত। এ নিয়ে কয়েক বার সালিশি বৈঠকও বসে। গতকাল রাতে তাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পযার্য়ের তাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান বলেন, পারিবারিক কলহে প্রায় স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ভোরে কোন এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত