রংপুরের পীরগঞ্জের চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের মরিচ ক্ষেত থেকে মাথাবিহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা গেছে অজ্ঞাত মহিলার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দেলালপুর গ্রামে। তিনি রবিউলের মেয়ে দেলোয়ারা (৩০)। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব ডি সার্কেল) মোছা. আসিফা আফরোজ।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মাথা ছাড়া লাশ পড়ে আছে- এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে মাথাবিহীন দেহটি উদ্ধার করি। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, লাশের পরিচয় প্রাথমিকভাবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। লাশের মাথা উদ্ধারে পুলিশ প্রাথমিকভাবে লাশের আশপাশে ঝোপঝাড় ও পার্শ্ববর্তী নদীতে খুঁজছে। এখন পর্যন্ত লাশের মাথা খুঁজে পাওয়া যায়নি।
ঢাকায় উদ্ধার ১১ মুখপোড়া হনুমান সাফারি পার্কে