আতিফ আসলাম গাইলেন চ্যাম্পিয়নস ট্রফির থিম সং

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম

আইসিসির এক একটি মেগা ইভেন্টের আগে ঘটা করে প্রকাশ করা হয় সেই আসরের থিম সং। এবারের চ্যাম্পিয়নস ট্রফির থিম সং কবে আসবে সেটি নিয়ে অপেক্ষা ছিল ক্রিকেটপ্রেমীদের। পাকিস্তানের নন্দিত কণ্ঠশিল্পী আতিফ আসলামের গলায় ‘জিতো বাজি খেল কি’ শিরোনামে এবারের গানটি শুক্রবার প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে আতিফ আসলাম বলেছেন, ‘আমি ক্রিকেটের ভক্ত, একটা সময় চাইতাম পেসার হতে। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। একজন ভক্তের অ্যাড্রিনালিন উত্তেজনা এবং আবেগ আমি বুঝতে পারি। এই গানটির অংশ হতে পারা আমার জন্য খুবই সম্মানের।’ ৭ বছর পর আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও আমিরাতে হাইব্রিড মডেলে গড়াচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি।

এবারের গানটি প্রযোজনা করেছেন আবদুল্লাহ সিদ্দিকি। গানের কথা লিখেছেন আদনান ধুল ও আসফানদার আসাদ। পাকিস্তানের গলি থেকে শুরু করে বাজার হয়ে স্টেডিয়ামঅব্দি ভক্তদের মধ্যে ক্রিকেটের প্রতি ভালোবাসা ও উদ্দীপনা ফুটিয়ে তোলা হয়েছে মিউজিক ভিডিওতে। সেই সঙ্গে পাকিস্তানের বৈচিত্র্যময় সংস্কৃতির বিভিন্ন দিকও জায়গা পেয়েছে ভিডিওতে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত