চলতি মৌসুমে লা লিগায় ২২ রাউন্ড শেষে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল। জয়ী দল আরেক ধাপ এগিয়ে যাবে শিরোপার দিকে, তবে ম্যাচটি ড্র হলে, লাভ হবে (৪৫ পয়েন্টে) তিনে থাকা বার্সেলোনার। তাদের সুযোগ হবে নিজেদের পরবর্তী ম্যাচটা জিতে শীর্ষ দুই দলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর। লিগে আগের রাউন্ডে হেরেছে রিয়াল। এবার আতলেতিকোর মাঠেও জিততে পারেনি আনচেলত্তির দল। মেট্রোপলিতানোতে ১-১ গোলে ড্র হয়। গেল মৌসুমে রিয়ালের মাঠে ম্যাচ একই ব্যবধানে ড্র হয়েছিল। তবে বার্নাব্যুতে লিগ ম্যাচে আতলেতিকো সবশেষ জিতেছিল ২০১৬’র ফেব্রুয়ারিতে।
