খন্দকার মোশাররফ বললেন

যারা অন্যায় করেছে তাদের বিচারের আওতায় আনা হয়নি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যে কারণে আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সে কারণগুলো অন্তর্বর্তী সরকারকে সমাধান করতে হবে। যারা অন্যায় করেছে, তাদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। আজকে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত ফ্যাসিবাদ ছিল তারা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃস্টি করতে চায়। ফ্যাসিস্টরা যেখান থেকেই ষড়যন্ত্র করুক না কেন, আমরা জাতীয়তাবাদী দল দেশের মানুষকে নিয়ে এর প্রতিরোধ করব।

গতকাল শনিবার বিকেল ৫টায় দেশে গণহত্যাকারী, খুনি ফ্যাসিস্ট এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে দাউদকান্দি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে নির্দলীয় অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছেন। খুন, গুম, নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য গত ১৫ বছর আন্দোলনে করেছি। বেগম জিয়া, তারেক রহমানসহ ওয়ার্ডের কর্মীদেরও হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি নিজেও বিভিন্ন মেয়াদে পাঁচ বছর কারাবরণ করেছি। জুলাই আন্দোলনে দেড় হাজারেরও বেশি ছাত্র নিহত হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দাউদকান্দির রিফাত ও বাবুকেও হত্যা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত