মির্জা আব্বাস বললেন

বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ এএম

বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয় বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশ ভোটাধিকার ছাড়া চলতে পারে না। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে। বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না।’

গতকাল রবিবার রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরে নগরীর সেগুনবাগিচা হাই স্কুল মাঠে শাহবাগ থানা বিএনপির কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘বিদেশে বসে অনেকে তরুণদের বিশৃঙ্খল করছে। অতি উৎসাহী করে তুলছে।’ এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত