আখাউড়ায় পৌনে তিন কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির অভিযানে দুই কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে বিজিবি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে অভিযান পরিচালনা করে এসব শাড়ি ও থ্রিপিস জব্দ করে বিজিবি। এসবের মধ্যে রয়েছে ২ হাজার ২১টি শাড়ি ও ৩৬৬ পিস থ্রিপিস।

বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে মালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করা হয়। এসব পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত