বগুড়ার শেরপুরে পুকুরে ডুবে দুই শিশু নিহত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম

বগুড়ার শেরপুরে পুকুরে ডুবে দুই শিশু নিহত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের সুবলী উত্তর পাড়া (পান্তা পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল (৪) ও ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, দুপুরের আগে থেকেই তারা বাড়ির পাশে খেলাধুলা করছিল। দুপুরে বাড়িতে না আসায় পরিবারের  লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বিকেল ৪টার দিকে শিশু ছামিহার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে ডুবে থাকা শিশু রবিউলের লাশও খুঁজে পায়।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত