যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, ২ আরোহী নিহত 

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ পিএম

টাঙ্গাইলের যমুনা সেতু মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে ৯ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া খানপাড়া গ্রামের মৃত রবি খানের ছেলে শামীম খান (৪৯) এবং ঢাকার দক্ষিণ মানন্দা এলাকার ইউনুসের ছেলে মামুন (৪৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে দুই আরোহী যমুনা সেতু পূর্বের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আনালিয়াবাড়ী এলাকার ৯ নম্বর ব্রিজের কাছে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চারলেন কাজে ব্যবহৃত দাঁড়িয়ে থাকা মাটিকাটা যন্ত্র (ভেকুর) সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তারা মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই রইজ উদ্দিন বলেন, নিহতদের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত