ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে প্রতিবেশীদের মারামারি দেখতে গিয়ে টেটার আঘাতে ময়না (১২) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনিপুর এলাকার আতকাপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত ময়না আতকাপাড়ার ফারুক মিয়ার মেয়ে।
আত্মীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নিজ এলাকার বাড়ির সামনে প্রতিবেশিদের ঝগড়া দেখতে গিয়ে টেটাবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ময়না। আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ওসি মো, রওশন আলী বলেন, প্রতিবেশীর ঝগড়া দেখতে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তবে কি কারণে বিস্তারিত জানি না। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
