প্রকাশ পেল দুই গান

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে তার নিজেরই সুর করা দুটি নতুন গান প্রকাশ পেল। দুটি গানই তার ইউটিউব চ্যানেল ‘ফাহমিদা নবী’তে প্রকাশিত হয়েছে। গান দুটি হচ্ছে ‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা’ লিখেছেন ফারজানা রহমান, ‘কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে’ লিখেছেন ইলা মজিদ। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন সজীব দাস।

প্রথম গানটি লিখেছেন ফারজানা রহমান ও দ্বিতীয় গানটি লিখেছেন ইলা মজিদ। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন সজীব দাস। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ফাহমিদা নবী জানান, দুটি গানই পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি।

এদিকে এবারের বইমেলায় প্রথমবার ফাহমিদা নবীর লেখা কোনো গ্রন্থ প্রকাশ পেয়েছে। বেশ কয়েক বছর ধরে ফাহমিদা নবী তার নিজের ফেসবুকে নানা বিষয় নিয়ে তার নিজের অনুভূতি নিয়মিত লিখে আসছেন। তার লেখা কথাগুলো নানা সময় সমাজের নানা সমস্যা সমাধানেরও দিকনির্দেশনা হিসেবে কাজ করে। যে কারণে অনেকেই তাকে নানা সময় অনুরোধ করেন এই লেখাগুলো বই আকারে যেন প্রকাশ করা হয়, যাতে চাইলেও কেউ সেই বইটি সংরক্ষণে রাখতে পারে।

ভক্ত-পাঠকদের কথা বিবেচনা করেই ফাহমিদা নবী এবারের বইমেলায় প্রকাশ করেছেন তার নিজের জীবনের প্রথম বই ‘ফাহমিদা নবীর ডায়েরী’। প্রথমবার বই প্রকাশ করে ভীষণ উচ্ছ্বসিত তিনি। গান নিয়ে কাজের ব্যস্ততা না থাকলে তিনি প্রতিদিনই বইমেলায় যেতেন। কিন্তু সামনে আরও নতুন নতুন গান আসবে বিধায় গানের জন্যও তাকে সময় দিতে হচ্ছে ভয়েজ রেকর্ডিংয়ে কিংবা মিউজিক ভিডিওতে। যে কারণে চাইলেও তিনি প্রতিদিন বইমেলায় যেতে পারেন না।

ফাহমিদা নবী বলেন, ‘ইচ্ছে করে রোজ যেতে। কিন্তু পারি না। তবে দীর্ঘ একটা সময় বইমেলায় থাকব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত