৩৮.২ ওভার ব্যাট করে ৪১ ওভারেই হারল শান্তরা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ এএম

মিনি বিশ্বকাপ শুরুর ম্যাচে ভারতের সঙ্গে ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার আগে গতকাল দুবাই ক্রিকেট স্টেডিয়ামে খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের। কিন্তু ব্যাটে বলে প্রস্তুতিটা ভালো হয়নি। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২০২ রান করতে পারে শান্তরা। বোলিংয়েও পাকিস্তান শাহিনসকে আটকাতে পারেনি। ফেলতে পেরেছে মাত্র তিন উইকেট। তাতে ৫৪ বল আগেই হেরে গেছে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর পরও ব্যাটিং লাইনআপের ধসে গা গরমের ম্যাচে লড়াইয়ের পুঁজি গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে ২০২ রানেই অলআউট হন টাইগাররা। বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ তামিম মাত্র ৬ রানে বোল্ড হয়ে ফেরেন। অধিনায়ক শান্ত ১২ রানেই ফিরতি ক্যাচ দিয়ে থেমে যান। সাবলীল ব্যাটিংরত সৌম্য ৩৮ বলের ইনিংসে চার বাউন্ডারিতে ৩৫ রানে কাটা পড়েন রানআউটে। মিরাজকে কিছুক্ষণ সঙ্গ দিলেও তাওহীদ হৃদয় ১৯ রানের বেশি করতে পারেননি। এরপর দ্রুতই ধসে পড়ে বাংলাদেশের ইনিংস। ৫৩ বলে ৪৪ রান করেন মিরাজ। ব্যর্থ হন মুশফিকুর রহিম ও জাকের আলী। বিপর্যয়ে প্রতিরোধের চেষ্টা করেন তানজিম সাকিব ও রিশাদ। রিশাদ ১৪ ও তানজিম ২৭ বলে ৩০ রান করেন। এ ছাড়া নাসুমের ব্যাটে আসে ১৫ রান। বোলিংয়ে পাকিস্তানের তিনটি উইকেট ভাগ করে নেন নাহিদ রানা, মিরাজ ও সাকিব।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত