টাঙ্গাইলে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩১ পিএম

টাঙ্গাইল পৌর শহরে পাঞ্জা পাড়া এলাকায় সড়কের পাশে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহাম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে রিপোর্ট পেলে কি কারণে মৃত্যু হয়েছে বিস্তারিত বলা যাবে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় ড্রেনের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত করার জন্য আমাদের টিম কাজ করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত