ভারতীয় ক্রিকেটারদের অন্য কোনো দেশের ঘরোয়া কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখতে পাওয়া যায় না। যতটুকু দেখা যায় তা শুধু কাউন্টিতেই। আগামী মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে খেলতে দেখায় তারকা পেসার শারদুল ঠাকুরকে। ২০২৫-২৬ মৌসুমে ৭ ম্যাচের জন্য এ ভারতীয় পেসারের সঙ্গে চুক্তি সই করেছে কাউন্টি ক্লাবটি।
এসেক্সে যোগ দেওয়া প্রসঙ্গে শারদুল জানান, ‘গ্রীষ্মে এসেক্সে যোগ দিতে পেরে আমি খুব উৎসাহী। নিজের প্রতিভা ও স্কিল দেখানোর জন্য এটি বেশ চ্যালেঞ্জিং একটি সুযোগ। আমি সবসময়ই কাউন্টি খেলার অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম।’
২০১৭ সালে জাতীয় দলে অভিষেকের পর আসা-যাওয়ার মধ্যেই ছিলেন শারদুল। সবশেষ ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় বক্সিং ডে টেস্ট খেলেছিলেন। এবার রঞ্জিতে মুম্বাইয়ের হয়ে দারুণ মৌসুম পার করার ফলেই এলো কাউন্টি খেলার ডাক।
শেষ সময়ের রুদ্ধশ্বাস গোলে শেষ ষোলোয় বায়ার্ন
এসি মিলানকে বিদায় করে প্রথমবার শেষ ষোলোয় ফিয়েনুর্দ