জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং বিশ্ববাসীর প্রত্যাশার প্রতি আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছে চীন। তাতে বড় ধরনের সংকট ও সংঘাত এড়ানো সহজ বলে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গত মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বহুপাক্ষিকতার চর্চা, সংস্কার ও বৈশ্বিক শাসনব্যবস্থার উন্নয়ন শীর্ষক বৈঠকের সভাপতিত্ব শেষে এ কথা বলেন তিনি। ওয়াং ই বলেন, সমষ্টিগত কল্যাণকে অগ্রাধিকার দেওয়া এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে দ্বিমুখী আচরণ প্রত্যাহার করে গঠনমূলক সংলাপে জোর দেওয়া উচিত। এদিকে চীনের নৌ হেলিকপ্টারের বিপজ্জনক কার্যকলাপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে ফিলিপাইনের টহলের সময় একটি চীনা হেলিকপটার বিপজ্জনকভাবে চলাচল করলে নিরাপত্তাঝুঁকি দেখা দেয়। ম্যানিলায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যারিকেই কার্লসন বলেছেন, চীনের উচিত উসকানিমূলক কার্যকলাপ থেকে বিরত থেকে আন্তর্জাতিক বিধি মোতাবেক দ্বন্দ্ব নিরসনের পথ খুঁজে বের করা।
×
