ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বর্ধমান যাওয়ার পথে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। তবে সৌরভ অক্ষত আছেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতনপুরে দুর্ঘটনার কবলে পড়ে সৌরভের রেঞ্জ রোভার গাড়ি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সৌরভ। বৃষ্টির মধ্যে দাঁতনপুরে আচমকাই একটি ট্রাক তার গাড়িবহরের সামনে এসে পড়ে। সৌরভের গাড়ির চালক দ্রুত ব্রেক কষে প্রাথমিক বিপদ সামাল দেন।
তবে সৌরভের গাড়ির পেছনে থাকা গাড়িগুলোর চালক তাদের গাড়ি নিয়ন্ত্রণে নিতে পারেননি। যে কারণে একে একে সৌরভের গাড়ির পেছনে ধাক্কা মারতে থাকে গাড়িগুলো। এতে সৌরভের গাড়িসহ বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌরভের গাড়িতে থাকা কেউ আহত হননি। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের পাশে প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে ছিলেন সৌরভ। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বর্ধমানের উদ্দেশে রওনা হন।
ক্যাচ ফেলার খেসারত, অক্ষরকে ডিনার করাবেন রোহিত
আমরা চ্যাম্পিয়ন হতেই এসেছি: আফগানিস্তান অধিনায়ক