দাপুটে জয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

দক্ষিণ আফ্রিকা ১০৭ রানে হারালো আফগানিস্তানকে এবং দারুণ জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো।

আফগানিস্তানের ইনিংসে একমাত্র লড়াই করেছেন রহমত শাহ, কিন্তু তার ৯০ রানের ইনিংস শেষ হতেই গুটিয়ে যায় দল। ৪৩.৩ ওভারে কাগিসো রাবাদার বলে উইকেটকিপার রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

রহমত ৯২ বলে ৯ চার ও ১ ছক্কায় ৯০ রান করেছেন।

রাহমত রিভিউ নিলেও লাভ হয়নি, কারণ বল ব্যাট ছুঁয়েই কিপারের হাতে যায়। তার বিদায়ের সঙ্গে সঙ্গেই দক্ষিণ আফ্রিকা বিশাল জয় নিশ্চিত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত