এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, চালক-সুপারভাইজার নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ড্রাইভার ও সুপাভাইজার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হিরোন্নকান্দি এলাকায় সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী হাসপাতালের কর্তব্যরত চিকিতসক সুব্রত সাহা দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বাসের ড্রাইভার মন্টু শেখ (৫৫) ও সুপারবাইজার আরিফ হোসেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের পিছনে প্রথমে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাস পিছনে ধাক্কা দিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগায়। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ড্রাইভারর ও সুপারভাইজারসহ ১২ জন আহত হন। তাদের কাশিয়ানী হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিতসক সুব্রত সাহা মন্টু শেখ ও সুপারবাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত