রাজধানীর রামপুরায় বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শনিবার হাসপাতাল ভবনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে সাধারণ সভায় হাসপাতালের পরিচালক এবং শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের হিসাব অনুমোদন হয়। আগামী পাঁচ বছরের জন্য হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনোনীত হন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং টেলিভিশন টকশোর জনপ্রিয় মুখ বিএসএম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ। এ ছাড়া চেয়ারম্যান এবং নির্বাহী পরিচালক মনোনীত হন যথাক্রমে হাবিবুল্লাহ হাবিব ও রেজাউল হক রেজা।
সভায় বক্তারা হাসপাতালে তুলনামূলক কম খরচে আধুনিক চিকিৎসা দেওয়ার অঙ্গীকার করেন। বিজ্ঞপ্তি
