৫ দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ পিএম

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনস্থ ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প আয়োজিত ৫ দিনব্যাপী ‘সঞ্জীবনী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের’ উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনস্থ ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প আয়োজিত ৫ দিনব্যাপী 'সঞ্জীবনী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের' উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি)  এই কোর্সের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক প্রণতি রানী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী তপন চন্দ্র মজুমদার ভাইস চেয়ারম্যান হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

শুভ উদ্বোধনকালে উপদেষ্টা প্রশিক্ষণ নিতে আসা পুরোহিতদের পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি এবং আন্তধর্মীয় সম্প্রীতি রক্ষায় কাজ করতে বলেন। এ ছাড়া তিনি ধর্মীয় জ্ঞান আরোহনের মধ্য দিয়ে উন্নত সমাজ বিনির্মাণের জন্য পুরোহিতদের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত