এরাই বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যত, বাটলারের দাবী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম

দুই প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে রবিবার সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ পিটার বাটলার মূলত মুখোমুখি হলেন নারী দলের চলমান সংকট নিয়ে। সাবিনা-মনিকা-মারিয়া-ঋতুপর্ণাদের মতো অভিজ্ঞদের অনেকেই নেই দলে।

বর্তমান দলটি একেবারে আনকোরা না হলেও নতুন। যদিও সাফ জয়ের অভিজ্ঞতা আছে আফিদা-আইরিনদের মতো আট জনের; কিন্তু ২৩ জনের দলে একেবারেই নতুন ৯ জন। তবে এই দলকেই বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ মনে হচ্ছে বাটলারের।

“আমার মনে এটা নতুন জাতীয় দল, নতুন তারকা, নতুন ভিশন, এগিয়ে যাওয়ার জন্য নতুন সুযোগ। আমি তাদেরই বেছে নিয়েছি, যাদের নিয়মিত পাওয়া গেছে, যাদের মধ্যে সম্ভাবনা, সততা এবং আরও অনেক কিছু আছে। এরাই বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যত।”

“নতুন একটা গ্রুপ, নতুন সব মুখ, আমার মনে হয়, এই মেয়েরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিবে। নতুন অধিনায়ক (আফঈদা খন্দকার), সে খুবই দৃঢ়তাপূর্ণ এবং আমি মনে করি, এই দলকে নেতৃত্ব দেওয়ার সব গুণাবলী তার আছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত