সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলী আর নেই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ এএম

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএমএম শওকত আলী আর নেই। তার বয়স হয়েছিল ৮২ বছর। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ছেলে ফারাহাত শওকত।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘বছর দুয়েক আগে শওকত আলী স্ট্রোক করেন। এরপর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। বাদ আসর গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।’

শওকত আলী ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

শওকত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকানোর পর ১৯৬৪ সালে কিছুদিন সাংবাদিকতা করেন। পরের বছর যোগ দেন অধ্যাপনায়। এরপর ১৯৬৬ সালে তৎকালীন সিভিল সার্ভিস অব পাকিস্তানে যোগ দিয়ে সরকারি বহু গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত