বাংলা একাডেমির সভাপতি

নির্বাচন দ্রুত হলেই সুষ্ঠু হবে এটা ভাবার কারণ নেই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ এএম

নির্বাচন দ্রুত হলেই তা সুষ্ঠু হবে, এমনটা ভাবার কারণ নেই বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন করতে হবে। এরপর নির্বাচিত সংস্কার বাকি সংস্কার করবে। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করা যাবে না।’

গতকাল রবিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও একুশের চেতনা’ নিয়ে ছায়া সংসদের আয়োজনে এসব কথা বলেন তিনি।

আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘১৫ বছরের গুম-খুন, অর্থ পাচার, টর্চার শেল ও অভ্যুত্থানের ভূমিকার জন্য আওয়ামী লীগকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। অপশাসন ও অভ্যুত্থানের ভূমিকার জন্য নেতৃত্ব দেওয়ার যোগ্য হারিয়েছে দলটি। ঠা-া মাথায় নির্যাতন করা ছিল বিগত সরকারের বড় অপরাধ। টর্চার সেলে বহু মানুষকে বন্দি রেখে ঠা-া মাথায় নির্যাতন করা ছিল বিগত সরকারের একটি বড় অপরাধ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত