সচিব ও অতিরিক্ত সচিবদের পর এবার পুলিশের চারজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা গতকাল রবিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সই করা পৃথক চারটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জনস্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসর-সংক্রান্ত সব সুবিধা পাবেন।’
অবসরে পাঠানো চার কর্মকর্তা হলেন মো. নিশারুল আরিফ (অ্যান্টি টেররিজম ইউনিট), মো. আব্দুল কুদ্দুস আমিন (নৌ পুলিশ, ঢাকা), আমেনা বেগম (হাইওয়ে পুলিশ, ঢাকা) এবং আজাদ মিয়া (হাইওয়ে পুলিশ, ঢাকা)।
এর আগে, গত ২০ ফেব্র“য়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় তিন সচিব ও ১৮ অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।
