বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামকরণের দাবিতে রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে তারা কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি রেল স্টেশনের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করেন। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নামের পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে তাদের এ নাম পছন্দ হয়নি। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে।
এর আগে আরও দুদিন তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে। সেসময় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেছিলেন। আজ সোমবার সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করে। পরে তারা পাশেই হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে। এতে করে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছে। তারা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিল। পরে তারা সেটা ছেড়ে দিয়েছেন। তবে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার ও যুগ্ম কমিশনার মেহেদী হাসান সাময়িক বরখাস্ত
বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী ধরনের সম্পর্ক চায়: জয়শঙ্কর