বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কারে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ইইউ তাদের ফেসবুক পেজে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।
এতে গত ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহে আয়োজিত এক সেমিনারের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে, ‘ইইউ বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং কার্যকারিতার প্রতি সমর্থন করে। বাংলাদেশ সুপ্রীম কোর্ট ইউএনডিপির সাথে কাজ করছে। আমরা আমাদের অংশীদারদের পাশে আছি। আমরা সার্বজনীন মূল্যবোধের পক্ষে আছি। আমরা প্রধান বিচারপতি এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্দেশ্যগুলোর সমর্থনে পাশে আছি।’
প্রসঙ্গত বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ইউএনডিপি, বাংলাদেশের যৌথ উদ্যোগে গত ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে ‘জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফিসিয়েন্সি ইন বাংলাদেশ শীর্ষক একটি রিজিওনাল সেমিনার অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এই সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং মিশনের প্রধান এইচ.ই. মাইকেল মিলার অংশগ্রহণ করেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিথি স্টিফেন লিলার।
সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার