জুলুমের বোঝা এখনও ঘাড় থেকে নামেনি: জামায়াত আমির

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১১ পিএম

সরকারের কাছে নিজেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথ সভায় এ দাবি জানান তিনি।

তিনি বলেন, পরিবর্তীতে বাংলাদেশে এখনো জুলুমের বোঝা ঘাড় থেকে নামেনি। জামায়াত নেতা আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েও এখনো কারাগারে। দ্রুত তাকে মুক্তি দেওয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবি করছি।

জেলার নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত