রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। রুইলুই পাড়ায় অবস্থিত মনটানা রেস্তোরাঁসহ আশপাশে আগুন ছড়িয়ে পড়েছে।
আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার। আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
