মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুতার মিলের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. জীবন (৩০)। মঙ্গলবার ভোরে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার চাচা শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে শহরের উপকন্ঠ নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের মো. মজিবুরের ছেলে।
এর আগে সোমবার সন্ধ্যা ৬টার দিকে নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের নানা বাড়িতে বেড়াতে আসা প্রথম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে শ্রমিক জীবন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের বন্দর থানার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী মা-বাবার সঙ্গে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের নানা বাড়িতে বেড়াতে আসে। সোমবার সন্ধ্যায় নানা বাড়ির পাশে খেলাধুলা করছিল ৭ বছর বয়সী ওই ছাত্রী। এ সময় কৌশলে ছাত্রীকে নানা বাড়ির পাশের আড়াঁলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সুতার মিলের শ্রমিক জীবন। এসময় ছাত্রী আর্তচিৎকার করলে তার মা ও নানী ছুটে আসলে শ্রমিক জীবন দৌড়ে পালিয়ে যান।
পরে ওইদিন রাত সাড়ে ৭ টার দিকে স্বজনরা ছাত্রীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আতাউল করিম জানান, ওই ছাত্রীর নিন্মাঙ্গে আঁচরের কাটা চিহ্ন পাওয়া গেছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা-তা পরীক্ষা ছাড়া বলা যাবে না।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগ ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার দিবাগত রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন। এরপর মামলার একমাত্র আসামি জীবনকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫ টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় চাচা শ্বশুরের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ
দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনা নিবাসে ফেরত আসব: সেনাপ্রধান