সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আশরাফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় বাবু মিয়া নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের বারই পটল এলাকার সরিষাবাড়ি-দিগপাইত সড়কে এ ঘটনা ঘটে। তারা গভীর নলকূপ স্থাপনের কাজ করেন বলে জানা গেছে। 

জানা গেছে, মোটরসাইকেলযোগে তারা জামালপুর শহর থেকে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মহাদান ইউনিয়নের বারই পটল এলাকার মকবুল শেখের বাড়ির সামনে নারিকেল গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী আশরাফুল মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বাবু মিয়া নামে আরেক আরোহী গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত