আনিসুল হকের ১৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংকের ২৭ টি হিসাবে থাকা ১৪০ কোটি ১৭ লক্ষ ৮ হাজার ৫০ টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে গত ১ জানুয়ারি  এ মামলাটি করে।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক এই আইনমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লক্ষ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জন পূর্বক দখলে রেখেছে। তিনি ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লক্ষ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লক্ষ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস আড়াল করার উদ্দেশ্যে এসবের রূপান্তর, স্থানান্তর এবং অবৈধ পন্থায় অর্জিত সম্পদ তিনি অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত