অনেকেই রক্তে হিমোগ্লোবিন কম
থাকার সমস্যায় ভোগেন। হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকায় অবস্থিত এক প্রকার প্রোটিন, যার মধ্যে আয়রন এবং অক্সিজেন থাকে। শরীরে স্বাভাবিকভাবে রক্তে লোহিত কণিকার পরিমাণ হলো পুরুষদের ক্ষেত্রে ১৩.৮ থেকে ১৭.২ ডেসিলিটার। মহিলাদের ক্ষেত্রে ১২.১ থেকে ১৫.১ ডেসিলিটার। এর চেয়ে কমে যাওয়া মানেই রক্তাল্পতার সমস্যা দেখা দেবে।
যা খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়াবে
রক্তে আয়রনের ঘাটতি পূরণে প্রতি দিনের ডায়েটে রাখতে পারেন পালং, ব্রোকোলি, বিট, পনির, ডিম, আপেল, তরমুজ, বেদানা, কুমড়র বীজ, আমন্ড, অ্যাপ্রিকট এবং কিশমিশ। বিটে প্রচুর পরিমাণে আয়রন আছে। বিট খেলে রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়বে। তবে বিট যদি খেতে হয় তা হলে, জুস করে অথবা বিটের স্যালাড খেলে উপকার বেশি হবে। বেশি ঝাল-মসলা দিয়ে বিটের সবজি বানিয়ে খেলে বা পাকোড়া করে খেলে লাভ হবে না। আপেলেও ভালো পরিমাণে আয়রন ও অ্যান্টি-অক্সিডেন্ট আছে। রক্তাল্পতার সমস্যা যদি থাকে, তা হলে আপেল জুস করে খেলে লাভ হবে বেশি। অথবা আপেলের সঙ্গে পিনাট বাটার মিশিয়ে খান। এতে উপকার পাবেন।
রক্তাল্পতা সারাতে খেজুর খেতে পারেন। খেজুর দুধের সঙ্গে মিশিয়েও খেতে হবে। সূর্যমুখীর বীজ ও কুমড়ার বীজেও আয়রনের মাত্রা বেশি। বীজ খেতে হলে রোস্টেড খাওয়াই ভালো, না হলে স্মুদি বানিয়ে খেলে আয়রনের ঘাটতি মিটবে। বেদানা খেতে পারেন। বেদানা যদি দইয়ের মতো প্রো-বায়োটিকের সঙ্গে খাওয়া যায়, তা হলে উপকার বেশি পাওয়া যাবে। তেমনই ভিটামিন সি-তে ভরপুর পালং শাক যদি স্মুদি বানিয়ে পাতিলেবুর রস দিয়ে খাওয়া যায়, তা হলে শরীরে আয়রন শোষণ বেশি হবে। রক্তাল্পতা থাকলে এই নিয়মে খেলে উপকার পাওয়া যাবে।
