বাংলাদেশ ম্যাচ পাকিস্তানের কাছে ‘যে কোনো ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের জন্যই। স্রেফ আনুষ্ঠানিকতা হলেও পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদের কাছে এই ম্যাচ বেশ ‍গুরুত্বপূর্ণ। আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সেই কথাই বলেছেন পাকিস্তানের কোচ।

তিনি বলেন, ‘দেখুন, এটা বিশ্বকাপ নয়, এটা চ্যাম্পিয়নস ট্রফি। এখানে প্রাকবাছাই বলে কিছু নেই, শীর্ষ আটটি দল এখানে খেলছে। কালকের ম্যাচও যে কোনো ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। কারণ বাজে অবস্থায় থাকলে সেখান থেকে ছাপ রাখার তাড়না থাকে ও জীবনে ঘুরে দাঁড়ানোর তাগিদ থাকে। কালকের দিনটিও খুব গুরুত্বপূর্ণ। এভাবেই আমরা কঠোর পরিশ্রম করব, কালকের ম্যাচে তাকাব এবং সামনে এগিয়ে এগিয়ে যাব।’

তবে আকিব জাভেদের এ প্রত্যাশা কতখানি পূরণ হবে তা নিয়ে রয়েছে পুরো সংশয়। কেননা রাওয়ালপিন্ডির আবহাওয়া পূর্বাভাস বলছে, সারাদিনই চলবে বৃষ্টি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই শেষ হতে পারে এশিয়ার এ দুই দলের চ্যাম্পিয়নস ট্রফির পথচলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত