মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতের আঁধারে কবরস্থান থেকে অন্তত ৭টি খুলি চুরির ঘটনা ঘটেছে। সেখানে কমপক্ষে ২৭টি কবরের মাটি খুঁড়ে সমুদয় খুলি চুরি করা হয়েছে। বুধবার দিবাগত রাতের যে কোনো সময় জেলার শ্রীনগর উপজেলার পশ্চিম সিংপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে ওই কবরস্থানের কবর খুঁড়ে খুলি চুরি করার চিত্র দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে কবর খুড়ে রাখার খবর পেয়ে তারা আজ সকাল ৮ টার দিকে কবরস্থানে ছুটে আসেন। এ সময় তারা কবরের মাটি খুড়ে রাখাসহ ভেতর বাঁশ এলোমেলো অবস্থায় পড়ে থাকার চিত্র দেখতে পান।
তারা বলছেন, কমপক্ষে ২৭টি কবরের মাটি খুড়েছে দুর্বৃত্তরা। এরপর অন্তত ৭ টি কবরের খুলি নিয়ে গেছে।
পশ্চিম সিংপাড়া গ্রামের বাসিন্দা আবু বক্কর জানান, কবর খোড়াখুড়ির খবর জানতে পেরে সকাল ৮টার দিকে কবরস্থানে ছুটে আসেন। এ সময় তিনি দেখতে পান তার মায়ের কবরের সঙ্গে অন্যান্য কবর গুলোর মাটি খোড়াখুড়ি করা হয়েছে। তার মায়ের খুলি নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন।
শ্রীনগর থানার এসআই শরীফুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবরেরে ভিত্তিতে পশ্চিম সিংপাড়া কবরস্থানে ছুটে যায় পুলিশ। সেখানে অসংখ্য কবর খুড়ে রাখা হয়েছে। এর মধ্যে বেশ কিছু কবর থেকে খুলি নিয়ে যাওয়ার দাবি করেছেন স্থানীয়রা।
সোনারগাঁয়ে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল ফিনল্যান্ড প্রবাসীসহ ২ জনের
সাত বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ