ইংল্যান্ডকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় করে তাক লাগিয়ে দিয়েছে আফগানিস্তান। অবশ্য এটা তাদের নিয়মিত উন্নতির প্রমাণ। ইংল্যান্ড ছাড়া গ্রুপ-বি এর বাকি তিনটি দল আফগানিস্তান, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ আছে সেমিফাইনালে ওঠার। কিন্তু সুযোগ পাবে মাত্র দুটি দল। তাহলে কোন উপায়ে আফগানিস্তান সেমিফাইনালে উঠতে পারে?
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার তিন পয়েন্ট করে আছে। নেট রানরেটের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকার (২.১৪০) অবস্থান গ্রুপ টেবিলের শীর্ষে, দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (০.৪৭৫) আফগানিস্তান (-০.৯৯০) আছে তৃতীয় স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের ম্যাচটা মরণ-বাঁচনের মতো ব্যাপার। সেমিতে উঠতে হলে এই ম্যাচ তাদের জিততেই হবে। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও সেমিফাইনালে ওঠা কঠিন। সেক্ষেত্রে ইংল্যান্ড যদি বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারায়, তাহলে আফগানিস্তানের সুযোগ হতে পারে।
এদিকে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আসা অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচেই দাপট দেখিয়েছে। অজিরা সবসময়ই বড় টুর্নামেন্টের বড় দল। সেমিতে যেতে হলে স্টিভ স্মিথের দলকে আফগানিস্তানকে হারাতেই হবে। কারণ তাদের নেট রানরেট দক্ষিণ আফ্রিকার চেয়ে কম। যদি আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়া হারে, তাহলে ইংল্যান্ডের সুযোগও তৈরি হবে। সেক্ষেত্রে তাদের বড় ব্যবধানে হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
গ্রুপ- বি থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তারা শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও সেমিফাইনালে যেতে পারবে। কারণ, তাদের নেট রানরেট অনেক বেশি। শুধু বড় এবং অবিশ্বাস্য ব্যবধানে না হারলেই চলবে। দক্ষিণ আফ্রিকা হারলে তারা তিন পয়েন্টেই থাকবে। অস্ট্রেলিয়াও হারলে তাদের পয়েন্ট থাকবে ৩। তখন নেট রানরেটের ভিত্তিতে ঠিক হবে কারা দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে যাবে।
এনদ্রিক দুর্দান্ত, নান্দনিক, চোখধাঁধানো: রিয়াল কোচ
হারলেও মেয়েদের খেলায় খুশি কোচ বাটলার
এবার অস্ট্রেলিয়া বধের জন্য প্রস্তুত হচ্ছে আফগানিস্তান