আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩২ এএম

সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি মিনি পিকআপসহ আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর। এর আগে, গত বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালীর গলাচিপা থানার পারদাউকা গ্রামের খায়ের হোসেন (৩৫), বরিশালের কাজিরহাট থানার সোনাপুর গ্রামের কবির হোসেন (৪৫), সিরাজগঞ্জের চৌহালী থানার চরসিলেবাস গ্রামের ইমরান আলী (৪২), নাটোরের সিংড়া থানার গোডাউনপাড়া এলাকার সুমন মিয়া (৫৫) এবং কুড়িগ্রামের নাগেশ্বরী থানার রাজবাড়ী গুচ্ছগ্রাম এলাকার সাইফুল ইসলাম (৫০)। তারা সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ডাকাতি করে আসছিল।

সংবাদ সম্মেলনে শাহিনুর কবীর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় বাইশমাইল রোড কবরস্থানের পাশে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতিকালে আশুলিয়া থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত