ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী কমিটির নবীনবরণ হয়েছে। শনিবার (১ মার্চ) ক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ নবীনবরণ ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠান হয়।
ক্লাবের বিদায় কমিটির সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ নব নির্বাচিত কমিটির সভাপতি মো. হোসেন শান্তি ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ উজ্জ্বলসহ ১১ জন সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, সাংবাদিক মাহবুব আলম লিটন,কান্তি কুমার ভট্টাচার্য, আসাদুজ্জামান কল্লোল, তাজুল ইসলাম চৌধুরী, এশিয়ান টিভি ও দেশ রূপান্তরের জ ই বুলবুল, কামরুল ইসলাম, মো. আলমগীর,আব্দুল হাদী, মিঠু সূত্রধর পলাশ,পিয়াল হাসান রিয়াজ, মনিরুল ইসলাম বাবু, মনির হোসেন, প্রমুখ।
