সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চার জেলে আটক

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে সুন্দরবনে চার জেলেকে আটক করেছে বনবিভাগ। শুক্রবার (২ মার্চ) বিকালে সাতক্ষীরা রেঞ্জ এর পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, মুন্সিগঞ্জ গ্রামের আহমাদ আলী গাজী (৫০), সেন্ট্রাল কালিনগর গ্রামের জাহাঙ্গীর হায়দার (৫৩),  আতহার আলী (৪৫) এবং দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল করিম (৩৮)।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সুন্দরবনের স্মার্ট টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করে। এ সময় দুটি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত