রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার বুথ

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১১:২৬ পিএম

রমজান মাসে সমাজে অবহেলিত হতদরিদ্র কিছু ছিন্নমূল মানুষের কথা চিন্তা করেই বন্ধু মহল ফেনী জেলার উদ্যোগে বিনামূল্যে ইফতারের বুথ চালু করা হয়েছে। 

রবিবার (২ মার্চ) দুপুরে ফিতা কেটে ফেনী সদর হাসপাতাল গেট সংলগ্ন স্থানে ইফতার বুথটি স্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন। 

এছাড়া বিশেষ অতিথি ছিলেন - ফেনী সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, আরএমও ডা. আসিফ ইকবাল, সাংবাদিক আসাদুজ্জামান দারা, সমাজসেবক ইমন উল হক, সৌদি আরব প্রবাসী ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন, জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন, বন্ধু মহল ফেনী জেলার উপদেষ্টা মীর হোসেন রাসেল, উপদেষ্টা মো. রফিকুল ইসলাম।

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জিয়া উল হক জানান, রমজানে হাসপাতালে আগত রোগীর আত্মীয়-স্বজন ও পথচারীদের কথা চিন্তা করে হাসপাতালের গেট সংলগ্ন স্থানে আমরা একটি ইফতার বুথ স্থাপন করেছি, যার মাধ্যমে ইফতার দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে কেউ কাউকে দেখবে না। সবাই নির্ভয়ে নিঃসংকোচে আমাদের ইফতার বুথ থেকে ইফতার গ্রহণ করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত