আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে আটক ১৫

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা শেখ কামালসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, শেখ কামালকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। অন্যদিকে উপজেলার সড়ক বাজারের ভুঁইয়া আবাসিক হোটেলসহ বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে ওই ১৪ জনকে আটক করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত