সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ৩৯টি ব্যাংকে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন। গত ৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় একই আদালত।
